আইআরজিসির নতুন গোয়েন্দা প্রধানের নাম ঘোষণা করল ইরান
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ইরানের বিপ্লবী ইসলামিক বাহিনী আইআরজিসির নতুন গোয়েন্দা প্রধানের নাম ঘোষণা করেছে ইরান। ব্রিগেডিয়ার জেনারেল মজিদ খাদেমিকে আনুষ্ঠানিকভাবে এই এলিট ফোর্সের দায়িত্ব দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি কমান্ডার ইন চিফ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুর এই নিয়োগ দেন।এর আগে আইআরজিসির সুরক্ষা বিভাগের শীর্ষ নেতৃত্বে ছিলেন খাদেমি।
ইসরায়েল-ইরান সংঘাত শুরুর পর আইআরজিসিরি গোয়েন্দাপ্রধান মোহাম্মদ কাজেমি এবং তার সহকারী হাসান মোহাক্কিক ইসরায়েলি হামলায় প্রাণ হারান। একই হামলায় নিহত হন সশস্ত্র বাহিনী প্রধান মোহাম্মদ বাঘেরিও।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি