৫ মে ২০২৬

আগস্টেই মা হচ্ছেন নুসরাত জাহান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আগস্টেই মা হচ্ছেন নুসরাত জাহান
বাংলাপ্রেস ডেস্কঃ কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান সেপ্টেম্বর নয়, আগস্টেই মা হবেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, অভিনেত্রীর চিকিৎসকেরা প্রথমে নুসরাতের ডেলিভারির তারিখ সেপ্টেম্বরে দিলেও তা এগিয়ে গিয়েছে। চলতি মাস, অর্থাৎ আগস্টের শেষে যে কোনো সময় আসতে পারে নতুন অতিথি। আর তার সাক্ষাতের অপেক্ষায় সকলে। সোমবার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সেলফি পোস্ট করেন নুসরাত। বিনা মেকআপে মাথায় হলুদ হেয়ারব্যান্ড দিয়ে ছবিটি তুলেছেন তিনি। মুখে একগাল হাসি। এমনকী, সারাদিন যে হাসছেন সেকথাও লিখতে ভোলেননি। অন্তঃসত্ত্বার এই সময়টা ভালোই উপভোগ করছেন হবু মা। মা হওয়ার খবর চেপে রাখার চেষ্টা করেও পারেননি নুসরাত। শ্রাবন্তী, পায়েল, তনুশ্রীর সঙ্গে পার্টি করার ছবি হঠাৎই ভাইরাল হয়েছিল। যদিও তার কয়েক সপ্তাহ পর বেবি বাম্প-সহ সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে দেন তিনি নিজেই। তারপর এক ফেসবুক লাইভেও প্রেগন্যান্সি নিয়ে মুখ খুলেছেন। আসন্ন সন্তানকে নিয়ে প্ল্যানিংও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। কিন্তু এই সন্তানের বাবা কে, তা নিয়ে এখনো কিছু জানাননি তিনি। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি