৯ মে ২০২৬

আগস্টে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
আগস্টে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
বাংলাপ্রেস ডেস্ক: আগামী আগস্টে সরকারি সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়া যাচ্ছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে আমরা কাজ করছি। তবে সফরের তারিখ চূড়ান্ত হয়নি। এ সফর আগামী আগস্টে হতে পারে। এটা হবে দ্বিপক্ষীয় সফর। তৌহিদ হোসেন জানান, আগামী মাসের (জুলাই) মাঝামাঝিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরের প্রস্তাব ছিল। তবে জুলাইয়ে দেশে বেশ কিছু আনুষ্ঠানিক পোগ্রামের কারণে আগস্টে তার সফরের প্রস্তাব করেছে ঢাকা। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি