আগামী সপ্তাহে পাকিস্তান সফরে যাচ্ছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আগামী সপ্তাহে পাকিস্তান সফরে যাচ্ছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। ইসলামাবাদে অনুষ্ঠেয় সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য রাষ্ট্রের সরকার প্রধানদের কাউন্সিলের ২৩তম বৈঠকে যোগ দিতে এ সফরে যাবেন তিনি। রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ১৪ থেকে ১৭ অক্টোবর পাকিস্তানে সরকারি সফর করবেন লি। খবর রয়টার্সের
৬ অক্টোবর করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে আত্মঘাতী হামলার কয়েকদিন পর চীনা প্রধানমন্ত্রী পাকিস্তান সফরে যাচ্ছেন। ওই হামলায় দুই চীনা নাগরিক নিহত হয়েছিলেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চীনাদের আশ্বস্ত করে বলেছেন, ব্যক্তিগতভাবে তিনি এই হামলার তদন্ত তদারকি করবেন।
এর আগে বৃহস্পতিবার চীন বলেছিল, পাকিস্তানে চীনা নাগরিক ও প্রকল্পের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামাবাদের সঙ্গে কাজ করবে তারা।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি