৬ মে ২০২৬

আগামী নির্বাচন অতীতের চেয়ে কঠিন হবে: তারেক রহমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আগামী নির্বাচন অতীতের চেয়ে কঠিন হবে: তারেক রহমান
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন অতীতের চেয়ে কঠিন হবে। নির্বাচনের পুলসিরাত পার হবার জন্য যেকোনো মূল্যে জনগণের সমর্থন ধরে রাখতে হবে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে জেলাভিত্তিক প্রশিক্ষণ কর্মশালার অংশ হিসেবে ৩১-দফা রাষ্ট্র সংস্কার নিয়ে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বিএনপির প্রতি জনসমর্থন অনেকের হিংসার কারণ হওয়ায় ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপিকে ধ্বংস করতে ষড়যন্ত্রের অংশ হিসেবে দলটিতে এজেন্ট প্রবেশ করিয়ে দেয়া হয়েছে। তিনি বলেন, ‘আগামীর যে নির্বাচন হবে, আপনাদের আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ যদি মনে মনে ভেবে থাকেন এখানে তো প্রধান প্রতিপক্ষ নাই, দুর্বল হয়ে গেছে, নির্বাচন খুব সহজ হবে, নো. . নো, নো অ্যান্ড নো। এই নির্বাচন অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে অনেক, অনেক, অনেক কঠিন হবে। কাজেই নিজেদের সেভাবেই প্রস্তুত করুন যে, আগামীর কঠিন সেই নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে সেই পুলসিরাত যেন পার হতে পারি।’ কর্মশালার শেষ প্রান্তে এসে রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা নিয়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। কর্মশালায় ৩ জেলার অন্তত ৩ হাজার নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি