৬ মে ২০২৬

আগামী ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১০:১৩ পিএম
আগামী ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

বাংলাপ্রেস ডেস্ক:   এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি জানিয়েছে, ২০২৬ সালের ঈদুল ফিতর আগামী ২০ মার্চ হতে পারে। সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, আরব আমিরাতে ১৪৪৭ হিজরির রমজান মাসের চাঁদ ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেদিন চাঁদ খালি চোখে দেখা কঠিন হতে পারে। খবর গালফ নিউজের।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হতে পারে। এ বছর রমজান ৩০ দিন পূর্ণ হওয়ার পূর্বাভাস থাকায় আরব আমিরাতের (ইউএই) সরকারি ছুটির তালিকা অনুযায়ী ঈদের ছুটি বাড়তে পারে আরও একদিন।

এতে আগামী ১৯ মার্চ থেকে ২২ মার্চ রোববার পর্যন্ত চার দিনের সম্ভাব্য ঈদ ছুটি পাওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্বাভাবিক কার্যক্রম শুরু হবে ২৩ মার্চ সোমবার।

আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ নিশ্চিত করবে ইউএই মুন-সাইটিং কমিটি। তবে পূর্বাভাস অনুযায়ী ২০ মার্চই শাওয়াল মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি