আগামী বছরেই বিয়ে করছেন জয়া
বাংলাপ্রেস ডেস্ক : সম্প্রতি বাংলাদেশে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত কলকাতার ছবি ‘কণ্ঠ’। ছবিটি মুক্তি পাওয়ার পর নতুন করে আলোচনায় এসেছেন তিনি। এই আলোচনার রেশ মিলিয়ে যেতে না যেতেই জয়াকে নিয়ে চমকপ্রদ সংবাদ পাওয়া গেলো। গুঞ্জন শোনা যাচ্ছে দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। আগামী ২৭ ডিসেম্বর কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে জয়া-প্রসেনজিৎ অভিনীত ছবি ‘রবিবার’।
গতকাল ছবি মুক্তি প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাতকারে জয়া আহসানের ব্যক্তিগত বিষয়ে আলোচনা হয়। কলকাতার এক তারকার বরাত দিয়ে জানতে চাওয়া হয়, জয়া নাকি বাংলাদেশের একজনের সঙ্গে প্রেম করছেন। এছাড়া আগামী বছর নাকি বিয়েও করবেন? এমন খবরে নড়েচড়ে বসেছেন জয়ার ভক্তরা।
বিষয়টি গুজব কিনা এমন প্রশ্নের উত্তরে জয়া বলেন, ‘আমি প্রেম করছি এটা সত্য। যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছি তিনি বাংলাদেশের। তবে ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নন। বিয়ের দিনক্ষণও এখনও ঠিক হয়নি।’ ব্যস, এ পর্যন্তই। এর বেশি আর কিছু বলেননি তিনি। উল্লেখ্য, নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের যৌথ পরিচালনায় ‘কন্ঠ’ ছবিটি গত মে মাসে ভারতে মুক্তি পায়। এরপর সাফটা চুক্তির আওতায় ইমপ্রেস টেলিফিল্ম লিঃ এটি বাংলাদেশে পরিবেশন করে। ভারতের মতো এখানেও ‘কন্ঠ’ ব্যাপক প্রশংসিত হয়।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি