আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নাগরিককে অপহরণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

বাংলাপ্রেস ডেস্ক: বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, আফগানিস্তানে তালেবান-সংযুক্ত গোষ্ঠী যুক্তরাষ্ট্রের এক নাগরিককে অপহরণ করেছে। কর্তৃপক্ষ অপহৃত ঐ নাগরিককে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানিয়েছেন ইলিনয়ের লম্বার্ডের মার্ক ফ্রেরিচসকে হাক্কানি গোষ্ঠী অপহরন করেছে বলে ধারনা করছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। ফ্রেরিচস কেন আফগানিস্তানে ছিলেন বা ঠিক কোথায় তাকে অপহরণ করা হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি।
নিউজউইক প্রথম অপহরণের খবর প্রকাশ করে।ঐ খবরে জানানো হয় গত সপ্তাহে আফগানিস্তানে্র পূর্বাঞ্চলীয় খোজ প্রদেশে ফ্রেরিচসকে আটক করা হয়।তিনি সংঘাতের অঞ্চলে ঠিকাদার হিসেবে কাজ করতেন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
২৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি