৫ মে ২০২৬

আফগানিস্তানে শিখদের ধর্মীয় স্থাপনায় হামলা, নিহত ২৫

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আফগানিস্তানে শিখদের ধর্মীয় স্থাপনায় হামলা, নিহত ২৫

বাংলাপ্রেস ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে শিখদের ধর্মীয় স্থাপনায় সন্ত্রাসী হামলায় প্রাণ গেছে কমপক্ষে ২৫ জনের। আহত হয়েছে আরও আটজন। হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠি আইএস।

স্থানীয় সময় বুধবার সকালে প্রার্থনা চলার সময় একযোগে এ হামলা চালায় বন্দুকধারী ও আত্মঘাতী হামলাকারীরা। এসময় সেখানে ছিলেন প্রায় ২শ’ শিখ।

হামলার কয়েক ঘণ্টা পর আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাল্টা অভিযান চালিয়ে সব হামলাকারীকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। যদিও সংখ্যায় তারা কতজন ছিল, তা জানা যায়নি।

আফগানিস্তানে রাজনৈতিক বিভাজন ও নতুন সরকার গঠন নিয়ে দ্বন্দ্ব মেটাতে ব্যর্থ হওয়ায় সোমবার ১শ’ কোটি ডলারের আর্থিক অনুদান বাতিল করে যুক্তরাষ্ট্র। এরপরই হলো এ হামলা। চলতি সপ্তাহে জাবুল প্রদেশে সন্ত্রাসী হামলায় নিহত হয় নিরাপত্তা বাহিনীর ২৪ সদস্য। এর আগে কাবুলে এক জাতীয় নেতার মৃত্যুবার্ষিকীর আয়োজনে জঙ্গিগোষ্ঠি আইএসের হামলায় প্রাণ যায় ২৭ জনের।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি