৫ মে ২০২৬

আফগানিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৬২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আফগানিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৬২

বাংলাপ্রেস ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি মসজিদের ভেতরে ভয়াবহ এক বোমা বিস্ফোরণে কমপক্ষে ৬২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।

শুক্রবার (১৮ অক্টোবর) জুমার নামাজের সময় দেশটির উত্তরাঞ্চলীয় নঙ্গরহার প্রদেশের হাসকা মিনা জেলায় এই ঘটনা ঘটে।

মধ্য এশিয়ার দেশটিতে সহিংসতা অসহনীয় মাত্রায় পৌঁছেছে- জাতিসংঘের এমন বক্তব্যের এক দিন পরেই এমন ঘটনা ঘটল।

নঙ্গরহার প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোজিয়ানির বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি জানায়, নিহতরা সবাই ছিলেন জুম্মার মুসল্লি। এছাড়া তিনি আহতের সংখ্যা জানিয়েছেন ৩৬ জন। প্রদেশটির রাজধানী জালালাবাদ থেকে ৫০ কিলোমিটার দূরবর্তী জেলা হাসকা মিনার একটি হাসপাতালের চিকিৎসক জানান, আহতদের সঙ্গে প্রায় ৬২ জনের লাশ হাসপাতালে আনা হয়েছে।

এদিক, সহিংস এই ঘটনার দায় এখন পর্যন্ত স্বীকার করেনি কেউই। তবে ওই প্রদেশে জঙ্গিগোষ্ঠী তালেবান ও ইসলামিক স্টেট (আইএস) সক্রিয় রয়েছে।

এর আগে বৃহস্পতিবার জাতিসংঘ নতুন এক প্রতিবেদন প্রকাশ করে জানায়, গত জুলাই থেকে সেপ্টেম্বর এপর্যন্ত দেশটিতে ‘নজিরবিহীন’ বেসামরিক লোক হতাহত হয়েছেন। এসময়ের মধ্যে আফগানিস্তানের বিভিন্ন অংশে ১১৭৪ জনের প্রাণহানি ঘটে। মধ্য এশিয়ার এ দেশটিতে এমন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য আইএস এবং তালেবানের মতো সরকারবিরোধী পক্ষকে দায়ি করেছে জাতিসংঘ। এমনকি সরকার সমর্থক বাহিনীর কারণে এ হতাহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে বলেও ওইদিন উল্লেখ করে জাতিসংঘ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি