৪ মে ২০২৬

আফগানিস্তানে চলমান সামরিক অভিযানে নিহত ৭৯৬, দাবি পাকিস্তানের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৩:১০ পিএম
আফগানিস্তানে চলমান সামরিক অভিযানে নিহত ৭৯৬, দাবি পাকিস্তানের

বাংলাপ্রেস ডেস্ক: চলমান সামরিক অভিযান ‘অপারেশন গজব লিল হক’-এ আফগান তালেবান বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে পাকিস্তান। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, এ অভিযানে এখন পর্যন্ত ৭৯৬ তালেবান সদস্য নিহত এবং এক হাজার ৪৩ জন আহত হয়েছে। খবর জিও নিউজের।এক্স (সাবেক টুইটার)-এ দেয়া এক বার্তায় তিনি বলেন, আফগান তালেবান শাসকদের ২৮৬টি সামরিক চৌকি ধ্বংস করা হয়েছে এবং আরও ৪৪টি ঘাঁটি দখলে নেয়া হয়েছে।

তিনি আরও দাবি করেন, কাবুলভিত্তিক তালেবান প্রশাসনের ২৪৯টি সামরিক সরঞ্জাম-যার মধ্যে ট্যাংক, সাঁজোয়া যান, আর্টিলারি গান এবং ড্রোন রয়েছে- যা পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ধ্বংস করেছে। তবে এসব দাবির বিষয়ে আফগান তালিবানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, এ ধরনের তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন এবং পরিস্থিতি ঘিরে বিভ্রান্তি থাকতে পারে। বর্তমান পরিস্থিতিতে অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা।

আফগান তালেবান ২০২১ সালে আবারো ক্ষমতায় আসার পর থেকেই আফগানিস্তান–পাকিস্তান সীমান্তে নিরাপত্তা উত্তেজনা বেড়ে যায়। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, আফগান ভূখণ্ডে আশ্রয় নিয়ে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) পাকিস্তানে হামলা চালাচ্ছে, যদিও কাবুল তা অস্বীকার করে। এই পারস্পরিক অবিশ্বাস, সীমান্তে বারবার গোলাগুলি, এবং সন্ত্রাসবিরোধী অভিযানের অজুহাতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এর ধারাবাহিকতায় পাকিস্তান ‘অপারেশন গজব লিল হক’ নামে সামরিক পদক্ষেপ নেয় বলে বিশ্লেষকদের ধারণা।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি