৫ মে ২০২৬

আফগানিস্তানে ৮৩ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আফগানিস্তানে ৮৩ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

বাংলাপ্রেস ডেস্ক: আফগানিস্তানে দেশটির সশস্ত্রগোষ্ঠী তালেবানের নিয়ন্ত্রণে থাকা এলাকায় যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ৮৩ জন আরোহী ছিলেন। বিধ্বস্ত হওয়ার সময় বিমানটিতে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।

রুশ সম্প্রচার মাধ্যম আরটির প্রতিবেদনে জানানো হয়েছে, রাজধানী কাবুল থেকে হেরাতের উদ্দেশে রওনা করার জন্য উড্ডয়নের পর দেশটির উত্তরাঞ্চলীয় গজনি প্রদেশের দেহ ইয়ান নামক জেলার একটি পাহাড়ের ওপর বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটির মালিকানা আরিয়ানা আফগান নামক একটি সরকারি বিমান পরিবহন কোম্পানির।

ব্রিটিশ দৈনিক ডেইলি মিররের খবরে জানানো হয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর এখনো ঘটনাস্থলের সর্বশেষ অবস্থা জানা যায়নি। কতজন হতাহত হয়েছেন তাও নিশ্চিত হতে পারেনি কোনো সংবাদমাধ্যম কিংবা সরকারি কর্মকর্তারা। তবে সোমবারের ওই বিমান দুর্ঘটনায় অনেকে হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন ওই বিমানটি কাবুল থেকে হেরাতের উদ্দেশে উড্ডয়নের পর স্থানীয় সময় দুপুর সোয়া ১টায় রাজধানী থেকে দক্ষিণ-উত্তরের একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। প্রতিবেদন অনুযায়ী, তালেবান সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেখানে আগুন জ্বালিয়ে দেয়ার চেষ্টা করছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি