৫ মে ২০২৬

আদিতমারী হাসপাতালে দরপত্রে অনিয়ম তদন্তে কমিটি গঠন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আদিতমারী হাসপাতালে দরপত্রে অনিয়ম তদন্তে কমিটি গঠন

মামুনুর রশিদ (মিঠু),লালমনিরহাট থেকে : লালমনিরহাটের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দরপত্রে অনিয়ম তদন্তে দুই সদস্যের একটিত তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন আদিতমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেশকাতুল আবেদ। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২০১৯-২০ অর্থবছরের জন্য রোগীর পথ্য, স্টেশনারি ও ধুপী কাজে ঠিকাদার নিয়োগ করতে দরপত্র আহ্বান করে  হাসপাতাল কর্তৃপক্ষ। দরপত্র অনুযায়ী গত ১৯ আগস্ট শেষ সময় পর্যন্ত ৩টি গ্রুপে ২০টি দরপত্র বিক্রি হয়।

২০ আগস্ট ১৩টি দরপত্র দাখিল হলে পরদিন দরপত্র যাচাই-বাচাই কমিটি ৪টি দরপত্র বাতিল করে ৯টিকে বৈধতা দেন। কিন্তু অফিস আদেশ না দিয়ে বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে মৌখিক আদেশ দিয়ে পুরাতন ঠিকাদারকে পথ্য সরবরাহ করতে নিষেধ করে নতুন ঠিকাদার আব্দুর রাজ্জাক লেবুকে পথ্য সরবরাহ করতে মৌখিক নির্দেশ দেন হাসপাতালের প্রধান অফিস সহকারী রফিকুল ইসলাম। অফিস আদেশ ছাড়া নিজের ইচ্ছায় ঠিকাদার নিয়োগ করায় ক্ষিপ্ত হয়ে উঠেন স্থানীয় ঠিকাদাররা। দরপত্রের ১১ অনুচ্ছেদ অমান্য করে নতুন ঠিকাদার নিয়োগ ও অফিস সহকারী স্বেচ্ছাচারী মৌখিক আদেশের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে লিখিত অভিযোগ দায়ের করেন ৩জন ঠিকাদার।

অভিযোগটি আমলে নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেশকাতুল আবেদ অভিযোগ তিনটি সিভিল সার্জনকে পাঠান। সিভিল সার্জন গত ২৪ সেপ্টেম্বর অভিযোগ তদন্তে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। একইসঙ্গে তদন্ত কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত করে সুপারিশসহ সিভিল সার্জনকে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। ডা. মেশকাতুল আবেদ বলেন, প্রধান অফিস সহকারী আমাকে না জানিয়ে মৌখিকভাবে কাজের নির্দেশ দেওয়া বিধিসম্মত নয়। তাই দরপত্র আপাতত স্থগিত করে পুরাতন ঠিকাদারকে কাজের নির্দেশ দেওয়া হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি