
বাংলাপ্রেস ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। যেসব যাত্রী আগামী ২ জুন ভ্রমণ করতে চান, তাদের টিকিট আজ থেকে পাওয়া যাচ্ছে।
শুক্রবার (২৩ মে) সকাল ৮টায় অনলাইনে ২ জুনের টিকিট বিক্রি শুরু হয়। সকাল ৮টায় টিকিট বিক্রি শুরুর ৩০ মিনিটেই ১২ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের সূত্র এ তথ্য জানিয়েছে। তথ্য অনুযায়ী, ২ জুন ঢাকা থেকে সারাদেশে যাতায়াতের জন্য ২৮ হাজার ২৮০টি টিকিট বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে পূর্বাঞ্চলের যাত্রীদের জন্য ২০টি ট্রেনে ১৩ হাজার ৭১৪টি আসন এবং পশ্চিমাঞ্চলের যাত্রীদের জন্য ১৭টি ট্রেনে ১৪ হাজার ৫৬৬টি টিকিট বরাদ্দ রাখা হয়েছে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত ১২ হাজার ১৭৬টি টিকিট বিক্রি হয়েছে।
আর সারাদেশে বরাদ্দ রাখা হয়েছে এক লাখ ৫৫ হাজার ৬০টি টিকিট। সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত বিক্রি হয়েছে ১৩ হাজার ৫৬৫টি টিকিট।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]