আড়াই মাসে ডেঙ্গুতে প্রাণ গেলো ২১ জনের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন ডেঙ্গুরোগী। অন্যদিকে, ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ১০১ জন।
বুধবার (২০ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১৪ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৬ জন এবং ঢাকার বাইরের রয়েছে ৮ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজন ঢাকা উত্তরের বাসিন্দা।
এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ৫৯৯ জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭৫৪ জন, আর ঢাকার বাইরের এক লাখ ৮৪৫ জন।
আর গত ১ জানুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৪৯৮ জন।
২০২৩ সালে দেশের ২৪ বছরের ডেঙ্গুর ইতিহাসের সব রেকর্ড ভেঙে গেছে। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়, আর মৃত্যু হয় এক হাজার ৭০৫ জনের।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি