৪ মে ২০২৬

আবুল সরকারকে ধুয়ে দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১১:২৯ পিএম
আবুল সরকারকে ধুয়ে দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা

বাংলাপ্রেস ডেস্ক:   আল্লাহকে নিয়ে কটূক্তকারী বাউল শিল্পী আবুল সরকারের তীব্র সমালোচনা করেছেন জনপ্রিয় লোকসংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। এক ভিডিওবার্তায় তিনি বলেছেন, যারা বাউল শিল্পী আছেন, আপনারা গান করেন কিন্তু এমন কিছু করবেন না যেটার জন্য পুরো শিল্পী সমাজ লজ্জিত হয়।  আপনাদের লজ্জার দায় কিন্তু আমরা নেব না। 

তিনি বলেন, প্রভুকে নিয়ে টানাটানি করবেন না, এটা আমাদের হৃদয়ে লাগে, বুকে আঘাত লাগে, এটা কেউ সহ্য করবে না।  মা-বাবাকে গালি দিলেই সহ্য করা যায় না। সেখানে সৃষ্টিকর্তাকে নিয়ে কিছু বললে তার বান্দারা তো চুপ থাকবে না। 

‘আপনাকে এতটুকু পারমিশন কেউ দেয়নি যে, সৃষ্টিকর্তা ও রাসুলকে বাজেভাবে অপমান করবেন।  আপনারা পুরো শিল্পী সমাজকে কলঙ্কিত করবেন, এই ক্ষমতাকে কিন্তু কেউ আপনাকে দেয়নি। আপনার জন্য এরকম কলঙ্ক আমরা নিতে পারব না’। ক্লোজআপ ওয়ান তারকা হিসেবে পরিচিতি পাওয়া এই কণ্ঠশিল্পী আরও বলেন, একজন বাউল কখনো অন্যকে কষ্ট দিতে পারে না।একজন সাধক কখনো আট দশজন মানুষকে অপমান করতে পারে না। বাউল হিসেবে তার তো কোনো চাওয়া পাওয়াই থাকবে না- তাহলে সে কিসের সাধক, কিসের বাউল? 

তিনি বলেন, অনেক সময় কথা বলতে বলতে আমরা মিসটেক করে ফেলি। কিন্তু উনার (আবুল সরকার) ভিডিওটা দেখার পর আমার একবারো মনে হয়নি তিনি মুখ ফসকে বলেছেন বা সে ভুলভাল বা উলটাপালটা কিছু বলে ফেলেছেন। বরং উনি নির্দ্ধিধায়...মনে হচ্ছে তিনি যেন আল্লাহর সাথে কৌতুক করছেন। আসলে কি এটা কৌতুক করার বিষয়? একজন বাউলের এ ধরনের আচরণ আমি কখনোই মানতে পারি না। 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি