আবুল হাসানাতের রোগমুক্তি কামনায় নিউ ইয়র্কে দোয়া মাহফিল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাবেক চীফ হুইপ ও মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ'র রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বরিশালবাসী এ দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেন।
বৃহস্পতিবার সন্ধায় জ্যাকসন হাইটসের একটি রেঁস্তোরায় মাওলানা আবু জাফর বেগের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিলে বরিশালবাসী ছাড়াও নিউ ইর্য়কের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর দ্রুত রোগমুক্তি কামনা করা হয়। আলোচনা সভার শুরুতে অনুষ্ঠানের আয়োজক নিউ ইর্য়ক সিটি যুবলীগের সভাপতি খন্দকার জাহিদুল ইসলাম তার সূচনা বক্তব্যে বলেন আবুল হাসানাত আবদুল্লাহ একজন গণমানুষের নেতা। তিনি প্রকৃতঅর্থে দেশ প্রেমিক একজন রাজনীতিবিদ। এখনও মানুষের কল্যাণে তিনি নি:স্বার্থ ভাবে কাজ করে যাচ্ছেন।
নুরুল আলম খানের সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহন করেন, মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি ও ফারুক হোসেন, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা জাকির হোসেন বাচ্চু, যুবলীগের আহ্ববায়ক তরিকুল হায়দার চৌধুরী, বাংলাদেশ ক্লাবের সভাপতি নুরুর আমিন বাবু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সর্দার, শেখ হাসিনা মঞ্চ’র সভাপতি জালাল উদ্দিন জলিল, ঝালকাঠি সমিতির সভাপতি মাও: বজলুর রহমান খান, বরিশাল সমিতির সভাপতি আলতাব হোসেন খান,,গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি মোল্রা মাসুদ,সৈয়দ গোলাম কিবরিয়া, মাহফুজুল হক হায়দার প্রমুখ।
মনজুর চৌধুরী, মোহাম্মদ আলী সিদ্দিক, টি. মোল্লা, শাখাওয়াত হোসেন বিশ্বাস,আতাউর রহমান, নান্টু মিয়া, গোলাম মাওলা চৌধুরী, শিবলী ছাদেক শিবলু, সুমন মাহামুদ, সৈয়দ কিবরিয়া জামান, জেড এ জয়, খন্দকার জাহিদুল ইসলাম, এম. উদ্দিন আলমগীর, নোভেল আমিন, হেলাল মিয়া, মোশারফ ও শহীদ এ সময় উপস্থিত ছিলেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি