আবু সাঈদ হত্যা: ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-দুই। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।
সোমবার সকালে এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনাল-দুইয়ে জমা দেয়া হলে শুনানি নিয়ে এ আদেশ দেয়া হয়েছে।
গত ২৪ জুন তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। এ মামলায় ওই বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামসহ ৩০ জনের সম্পৃক্ততা খুঁজে পাওয়ায় তাদের আসামি করা হয়েছে।
একই সঙ্গে আবু সাঈদকে হত্যায় ব্যবহৃত অস্ত্র প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা।
এ মামলার চারজন আসামি গ্রেফতার রয়েছেন। তারা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, তাজহাট থানার সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ।
সর্বশেষ গত ১৫ ই জুন তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
গত ১৩ই জানুয়ারি নিহত আবু সাঈদের বড় ভাই রমজান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
কোটা সংস্কারকে ঘিরে গত বছরের জুলাইতে প্রথমে যে আন্দোলন শুরু হয় সে সময় ১৬ জুলাই গুলিতে নিহত হন আবু সাঈদ।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
২০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
২০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি