৪ মে ২০২৬

আবেগ দিয়ে গাইলেন নোবেল, নিরপেক্ষতা নেই বিচারকদের!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আবেগ দিয়ে গাইলেন নোবেল, নিরপেক্ষতা নেই বিচারকদের!

বিনোদন  ডেস্ক: বাংলাদেশের ছেলে মাইনুল আহসান নোবেল। কলকাতার জনপ্রিয় শো ‘সা রে গা মা পা’-তে নিজের কণ্ঠ দিয়ে মাতিয়ে চলেছেন তিনি। আর তাই কলকাতার থেকে বাংলাদেশে তার ভক্তের সংখ্যা বেশি।

এদিকে, নোবেল তার প্রতিটি গানেই রাখেন নিজের মুগ্ধতা। তাই গতকালের (রোববার) ‘সা রে গা মা পা’ অনুষ্ঠানে জাল ব্যান্ডের জনপ্রিয় ‘আদাত’ গানটি গেয়ে আবারো ভক্তদের মন জয় করেছেন তিনি। কেননা এই গানটি নোবেল নিজের আবেগ এবং ভালবাসা দিয়ে গেয়েছেন বলে অনেকেই মন্তব্য করেছেন।

তবে গতবারের মতো এবারো বিচারকদের নম্বরে খুশি হননি নোবেল ভক্তরা। বিশেষ করে নোবেলের বাংলাদেশি দর্শকরা বিচারকের এমন আচরণের কারণে ক্ষোভও প্রকাশ করছেন।

কেননা সেদিনের অনুষ্ঠানে নোবেল ৩০ এর মধ্যে পেয়েছেন ২৭ নম্বর। আর এ কারণেই ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন।

রেভেন নামে একজন লিখেছেন, মোনালী ঠাকুর নোবেলের গানে কোন ভুল ধরতে না পেরে, মাইক এত কাছে কেন? সেই ভুল ধরেছেন।

সঞ্জয় দাস নামে একজন লিখেছেন, গ্র্যান্ড ফিন্যাল চলে আসছে, টিআরপি বিজনেস শেষের পথে, এখন নোবেল কে বাদ দিলে সমস্যা নাই। এই তো...!!!

রিয়াজুল হক রিফাত নামে একজন লিখেছেন, নিরপেক্ষ বিচারকার্য থেকে সরে গেছে বিচারকরা। সিগ্ধজিৎ গোল্ডেন গিটার পেয়ে যায় আর নোবেল এত সুন্দর গান গেয়ে গোল্ডেন গিটার পায় না।

এছাড়া, আরো অনেকেই বলছে টিআরপি বাড়ানোর কাজ শেষ ‘জি বাংলার’। তাই তারা এখন নোবেলকে বাদ দিলেও কিছু যায়ে আসে না বলেও মন্তব্য করেছেন।

উল্লেখ্য, ইতোমধ্যে মইনুল আহসান নোবেল কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিতের একটি চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি