৪ মে ২০২৬

আবারও ভাইরাল হলেন ভ্রু কাঁপানো সেই প্রিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আবারও ভাইরাল হলেন ভ্রু কাঁপানো সেই প্রিয়া

বাংলাপ্রেস অনলাইন : ভারতের দক্ষিণী অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়রের এক চোখের ইশারায় মাত হয়ে গিয়েছিল গোটা ভারত। আবারও নতুন লুকে হাজি হয়ে হুলুস্থুল কাণ্ড বাঁধিয়েছেন তিনি। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেন প্রিয়া। যেখানে একেবারে ভারতীয় লুকে দেখা যায় তাকে।

একটি অনুষ্ঠানে তোলা প্রিয়ার এই ছবি এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে। হইচই পড়ে গেছে ভক্ত-দর্শকদের মাঝে। ছবিতে সোনালি রঙের পোশাকের সঙ্গে জমকালো কানের দুল পরা প্রিয়াকে দেখে মুগ্ধ অনেকেই।

মালায়লম ছবি 'ওরু আদার লাভ'-এর একটি দৃশ্যের মধ্য দিয়ে প্রথম আলোচনায় আসেন প্রিয়া প্রকাশ। ওই সিনেমার একটি গানে অভিনেতা রওশন আবুল রউফের সঙ্গে তার রসায়ন নিয়ে তুমুল আলোচনা হয়। গানটির জন্য ভক্ত-সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল এই জুটি।

সেই থেকে শুরু। এরপর দক্ষিণের বেশ কিছু বিজ্ঞাপনেও দেখা যায় প্রিয়াকে। তবে বলিউডে কবে তার অভিষেক হতে যাচ্ছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি