৬ মে ২০২৬

আবারও সচিবালয়ে আগুন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৫:২৬ এএম
আবারও সচিবালয়ে আগুন

বাংলাপ্রেস ডেস্ক:   সচিবালয়ের নতুন ভবনে (১ নং ভবনে) অগ্নিকাণ্ড ঘটেছে।ভবনের ১০ তলায় এ আগুন লেগেছে রোববার বেলা আড়াইটার দিকে। আগুন লাগার পরপরই ভবনজুড়ে বারবার বাজতে থাকে ফায়ার হুইসেল। ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়ে। ফায়ার হুইসেলের শব্দে আতঙ্ক বিরাজ করছে।

রাফিউল ইসলাম নামের এক কর্মকর্তা বলেন, হঠাৎ করেই ফায়ার হুইসেল বাজতে শুরু করে। কয়েক মিনিটের মধ্যে আমরা ১০ তলার দিক থেকে ধোঁয়া উঠতে দেখেছি। পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গে নিচে নেমে আসি। 

আরেক কর্মচারী জানান, আমরা প্রথমে মনে করেছিলাম এটা সিগারেট এর ধোঁয়া হতে পারে। পরে দেখি  বড় আকারে ধোঁয়া উড়ছে। সবাই দ্রুত ভবন ত্যাগ করেছে। এখনও ঠিক কী হয়েছে তা কেউ বলতে পারছে না।

ঘটনার পর ১ নম্বর ভবনের কর্মকর্তা-কর্মচারীরা মাঠে নেমে নিরাপদ স্থানে অবস্থান নিয়েছেন। এ ভবনে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগ রয়েছে। 

এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। 

সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লেগে ৬, ৭, ৮ ও ৯ তলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আগুনে সচিবালয়ের প্রায় ২০০ কক্ষ পুড়ে গেছে বলে জানান গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আব্দুল মান্নান ভূঁইয়া। 

ভবনটির চারটি তলা বেশি ক্ষতিগ্রস্ত জানিয়ে আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, প্রতিটি তলায় গড়ে ছোটবড় মিলিয়ে মোটামুটি ৪০ থেকে ৫০টি করে কক্ষ রয়েছে। চারটি তলাতেই কোথাও সম্পূর্ণ, কোথাও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। 

গত বছর আগুন লাগার ১১ দিন পর ওই ভবন সংস্কার শেষে কাজ শুরু হয়।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি