আবারও সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আবারও সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো বাংলাদেশের মেয়েরা। সিনিয়রদের পর এবার বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলের নারী ফুটবলাররা দেশকে ভাসালেন আনন্দে। আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) নেপালকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক বাংলাদেশ।
গত বছরের সেপ্টেম্বরে নেপালের কাঠমান্ডুতে স্বাগতিকদের হারিয়ে বিজয়ের পতাকা উড়িয়েছিলেন সাবিনা-কৃষ্ণারা।
সাড়ে ৫ মাসের ব্যবধানে সেই নেপালকে আবারও হারিয়ে দলকে অপরাজিত চ্যাম্পিয়ন করলেন সাবিনাদের অনুজ শামসুন্নাহার জুনিয়র-রূপনা চাকমারা।
কমলাপুর স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। ৪২ মিনিটে শাহেদা আক্তার রিপা ও ৪৫ মিনিটে অধিনায়ক শামসুন্নাহার গোল করলে ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিক মেয়েরা। দ্বিতীয়ার্ধে ব্যবধান ৩-০ করেন উন্নতি খাতুন। এরপর ম্যাচে আর কোনো গোল না হওয়ায় বড় জয়েই শিরোপা উল্লাসে মাতে স্বাগতিকরা।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি