৫ মে ২০২৬

আবারও মা হতে যাচ্ছেন ঐশ্বরিয়া ?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আবারও মা হতে যাচ্ছেন ঐশ্বরিয়া ?

বাংলাপ্রেস ডেস্ক: আবারও মা হচ্ছেন ঐশ্বরিয়া রাই বচ্চন! সম্প্রতি এমন খবরে মেতেছে ইন্টারনেট দুনিয়া। মূলত অভিষেক বচ্চনের এক টুইট বার্তার পরই এই আলোচনা তুঙ্গে!

সম্প্রতি টুইটারে একটি পোস্ট করেন অভিষেক। তিনি পোস্টে লেখেন, ‘বন্ধুরা! সবার জন্য একটি চমক আছে। সঙ্গেই থাকুন।’

তার এই টুইটকে অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করছেন! তবে বেশির ভাগেরই ধারণা, স্ত্রী ঐশ্বরিয়া হয়ত আবারও মা হতে যাচ্ছেন! অভিষেকের এই পোস্টের পর একজন লিখেছেন, ‘আবারও পিতা’। আরেকজন কমেন্ট করেছেন, ‘দ্বিতীয় সন্তান?’

এই গুঞ্জনের পেছনে মূখ্য ভূমিকা রেখেছে অভিনেত্রী ঐশ্বরিয়ার একটি ছবি। এতে ভারতের গোয়া এলাকায় অভিষেকের সঙ্গে সৈকতে হাঁটতে দেখা গেছে তাকে। ওই ছবি প্রকাশ্যে আসতেই ভক্তদের অনেকেই ঐশ্বরিয়াকে গর্ভবতী ভাবতে শুরু করেন।

তবে অভিষেকের এমন টুইটের খোলাসা অভিষেক কিংবা ঐশ্বরিয়া কেউই করেননি। অন্যদিকে অনেকেই বলছেন, হয়তো সামনে ‘ধুম’-এর সিক্যুয়াল আসছে, তাই এমন চমক লাগা খবর দিচ্ছেন অভিষেক!

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি