৪ মে ২০২৬

আবারও লাইফ সাপোর্টে এটি এম শামসুজ্জামান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আবারও লাইফ সাপোর্টে এটি এম শামসুজ্জামান

বিনোদন ডেস্ক: বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামানের লাইফ সাপোর্ট খুলে দেয়া হয় গেল শুক্রবার। এরপর মুখে স্বাভাবিক খাবার দেয়া হয়। কিন্তু আজ সোমবার সকালে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয়।

তাই চিকিৎসকেরা দ্রুত লাইফ সাপোর্ট নেন তাকে। এ টি এম শামসুজ্জামানের ছোট ভাই আলহাজ সালেহ জামান সেলিম বিষয়টি গণমাধ্যমকে জানান।

তিনি বলেন, আজ সকাল ১০টায় উনার শরীরটা খারাপের দিকে গেলে আবার লাইফ সাপোর্টে দেয়া হয়। শরীরে ঠিকমতো অক্সিজেন পাচ্ছে না, তাই তাকে আবারও লাইফ সাপোর্ট দেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার (২৬ এপ্রিল) রাত ১২টার দিকে অসুস্থবোধ করলে তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ এপ্রিল শনিবার টানা তিন ঘণ্টা অস্ত্রোপচার শেষে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়। রোববার (২৮ এপ্রিল) সকালে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। ৩০ এপ্রিল তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বেলা ৩টার দিকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

এটিএম শামসুজ্জামান একাধারে কাহিনীকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার, চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা। তিনি ১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে জন্মগ্রহণ করেন। পড়াশোনা করেছেন ঢাকার পোগোজ স্কুল, কলেজিয়েট স্কুল, রাজশাহীর লোকনাথ হাইস্কুলে। অভিনয় দিয়ে বাংলা সিনেমা ও নাটকে উল্লেখযোগ্য অবদান রেখেছেন তিনি। অভিনয়ের জন্য পেয়েছেন বেশ কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি