আবারও কি প্রেম ভাঙলো শ্রাবন্তী'র!
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিকে ঘিরে আবারও নয়া গুঞ্জন। কিছুদিন আগেই শোনা যাচ্ছিলো অভিরূপ নাগ চৌধুরীর প্রেমে পড়েছেন অভিনেত্রী। একসংগে সময় কাটাচ্ছেন তাঁরা। সম্প্রতি অভিরূপের জন্মদিনও সেলিব্রট করেছেন একসংগে। অভিরূপকে একটি বহুমূল্যের আংটিও উপহার দিয়েছেন তিনি। কিন্তু হঠাৎ কী এমন হলো যে একে অপরের থেকে মুখে ঘোরালেন তাঁরা।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যম জি২৪ ঘণ্টাকে শ্রাবন্তী জানিয়েছেন, তিনি প্রপারলি সিঙ্গল। তাহলে কি তাঁর জীবন এখন প্রেমহীন?
বুদ্ধিমত্তার সংগে সেই প্রশ্ন অবশ্য এড়িয়ে যান তিনি। অভিনেত্রী বলেন, জীবনে প্রেম তো সবসময়ই আছে। কিন্তু তিনি সিঙ্গল। অনেক সময়ই অভিনেত্রীরা ব্যক্তিগত সম্পর্কের কথা স্বীকার করতে চান না। কিন্তু এবার শ্রাবন্ত 'র ইনস্টাগ্রাম প্রোফাইলে অভিরূপের অনুপস্থিতি কি ভাঙনের ইঙ্গিত দিচ্ছে!
কিছুদিন আগেই সোশ্যাল সাইটে শ্রাবন্তী'র একটি ভিডিও দেখে তাঁর প্রশংসা করে মন্তব্য করেন অভিরূপ। সেই মন্তব্য থেকে নানা বিতর্ক সৃষ্টি হলে সেই মন্তব্য ডিলিট করে দেন অভিরূপ। এবার দেখা যাচ্ছে শ্রাবন্তী'র ইনস্টাগ্রাম প্রোফাইল থেকেই উধাও অভিরূপ। তাঁকে আনফলো করেছেন অভিনেত্রী। অন্যদিকে অভিরূপের ভাই অভিনন্দনকে ইনস্টায় ফলো করছেন শ্রাবন্তী।
রবিবার (৮ আগস্ট) সকালেই নিজের কয়েকটি ছবি পোস্ট করে শ্রাবন্তী লিখেছেন, তাঁর ফোকাস যাত্রায়, গন্তব্যে নয়। কোনও কাজ শেষ করার থেকে সেই কাজ করার প্রক্রিয়াই তাঁর বেশি পছন্দের।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি