
বাংলাপ্রেস ডেস্ক: বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন-২৪ ঘণ্টার মধ্যে অস্ত্রধারীদের আইনের আওতায় না আনলে জনগণকে নিয়ে হরতাল-অবরোধ দিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা অচল করে দেওয়া হবে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ফেসবুক লাইভে এসে তিনি এ হুমকি দেন।
কাদের মির্জা বলেন, কোম্পানীগঞ্জ অচল করে দেওয়া হবে। উদ্ভূত পরিস্থিতির জন্য ওবায়দুল কাদের সাহেবকে দায় নিতে হবে। আমি ৪৭ বছর ধরে কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের রাজনীতি করছি। অনেক হামলা-মামলার শিকার হয়েছি। আজ যে পরিস্থিতি যাচ্ছে তা মোটেই কাম্য নয়।
প্রধানমন্ত্রীর উদ্দেশে কাদের মির্জা বলেন, আপনি কালক্ষেপণ না করে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত অর্থে যারা সাংবাদিক মুজাক্কির ও সিএনজিচালক আলাউদ্দিনকে হত্যা করেছে তাদের আইনের আওতায় আনেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]