আবারও হাবিব-ন্যান্সি একসাথে
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আবার আসছে সংগীতাঙ্গনের অন্যতম সফল জুটি হাবিব-ন্যানসির দ্বৈত গান। নাম ‘বন্ধুরে’। একেবারে নতুন নয় এটি। গত বছর একাই গেয়ে গানটি প্রকাশ করেছেন হাবিব। এবার সেটিতে যুক্ত হলেন ন্যানসি, সঙ্গে নতুন সংগীতায়োজন।
দু’জনেই জানান, গানটি ইউটিউবে উন্মুক্ত হচ্ছে ১ মে রাত ৮টায় হাবিবের ইউটিউব চ্যানেলে। গানটি রেকর্ড হলো ২৯ এপ্রিল। লিখেছেন আলী বাকের জিকো। সুর-সংগীতে যথারীতি হাবিব একাই।
গানটি ঐতিহাসিক মে দিবসে (১ মে) মুক্তি পেলেও এর সঙ্গে শ্রমিক বা শ্রম-জীবনের কোনও সংশ্লিষ্টতা নেই। নিখাদ প্রেমময় বন্ধুত্বের গান এটি। জানা গেলো, গানটি এমন দিনে প্রকাশের তেমন কোনও উদ্দেশ্য নেই। লক্ষ্য একটাই, ঈদ উপলক্ষে দু’জনার একটি গান প্রকাশ করা। হাবিব বললেন, ‘মে দিবসে গান প্রকাশের বিষয়টি আসলে কাকতাল ছাড়া আর কিছু নয়। বৃহস্পতিবার গান রেকর্ড করে সিদ্ধান্ত নিয়েছি শনিবার সবাইকে শোনাবো। এটুকুই।’
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি