আবারও দেশের রিজার্ভ কমল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আবারও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে। সম্প্রতি এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মাধ্যমে ১২৯ কোটি ডলার আমদানি দায় পরিশোধ করা হয়েছে। মূলত, এই কারণেই বিদেশি মুদ্রার সঞ্চায়ন কমেছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, আকুর বিল পরিশোধের পর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী নিট রিজার্ভ কমে দাঁড়িয়েছে ১৯ দশমিক ৯৮ বিলিয়ন ডলারে। গত ৬ মার্চ যা ছিল ২১ দশমিক ১৫ বিলিয়ন ডলার।
সেসময় কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, দেশের গ্রস রিজার্ভ ছিল ২৬ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। আকুর দায় নিষ্পত্তির পর যা হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ২৫ বিলিয়ন ডলারে।
আকু হলো আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। বর্তমানে যার সদস্য বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। তবে দেনা পরিশোধে ব্যর্থ হওয়ায় সম্প্রতি এ ব্যবস্থা থেকে বাদ পড়েছে শ্রীলঙ্কা।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি