৫ মে ২০২৬

আবারও বর-কনের সাজে মোশাররফ করিম-জুঁই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আবারও বর-কনের সাজে মোশাররফ করিম-জুঁই
বাংলাপ্রেস ডেস্ক: জনপ্রিয় তারকা দম্পতি মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই আবারও বর-কনে সাজেছেন। শুনে অবাক লাগছে? আসলে বাস্তবে নয়; নতুন একটি নাটকেই করতে দেখা যাবে তাদের। সারওয়ার রেজা জিমি রচিত ‘নায়ক’ নাটকটির জন‌্য বর-কনে সাজেছেন তারা। যা নির্মাণ করেছেন তুহিন হোসেন। মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁইয়ের বর-কনে সাজের একটি ছবি ছড়িয়ে পড়েছে সোশ‌্যাল মিডিয়ায়। প্রিয় জুটিকে এমন সাজে দেখে মুগ্ধতা প্রকাশ করছেন ভক্তরা। দেব ঘোষ নামে একজন লিখেছেন—‘ভালোলাগা ও ভালোবাসার মানুষ শুভকামনা রইল সবসময়। সৃষ্টিকর্তা আপনাদের দুজনকে সবসময় সুখে রাখুক।’ কিরণ লিখেছেন, ‘খুব প্রিয় এবং কাছের দুজন মানুষ, যাদেরকে একসঙ্গে দেখে সবসময়ই খুব ভালো লাগে।’ আবার কেউ কেউ জানতে চেয়েছেন, ক‌্যারিয়ারে আপনারা কতবার বর-কনে সেজেছেন? অবশ‌্য অনেকে মোশাররফ করিম-জুঁইয়ের সত‌্যিকারের বিয়ের ছবি ভেবেছেন। ভক্ত-অনুরাগীদের পাশাপাশি মোশাররফ করিম-জুঁইয়ের সহকর্মীরাও মুগ্ধতা প্রকাশ করছেন। অনেকে মজার ছলে নানা মন্তব‌্য করছেন। অভিনেত্রী মনিরা মিঠু লিখেন, ‘ভাবি, তোমাকে একদম নতুন বউয়ের মতোই লাগছে।’ ভিন্ন ঘরানার গল্প নিয়ে গড়ে উঠেছে নাটকটির কাহিনি। সম্প্রতি নগরীর বিভিন্ন স্থানে নাটকটির দৃশ‌্যধারণের কাজ শেষ হয়েছে। টেলিহোম প্রযোজিত এ নাটক খুব শিগগির একটি বেসরকারি টেলিভিশন চ‌্যানেলে প্রচার হবে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি