৪ মে ২০২৬

আবারও বাবা হচ্ছেন তামিম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আবারও বাবা হচ্ছেন তামিম

বাংলাপ্রেস ডেস্ক: আবারও বাবা হতে যাচ্ছেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেটের জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খানের পরিবারে আসতে যাচ্ছে নতুন অতিথি। দ্বিতীয়বারের মতো বাবা হতে যাচ্ছেন এই ক্রিকেটার। আগামী মাসের মাঝামাঝি সময়ে ইকবাল পরিবারে আসতে যাচ্ছে তামিমের দ্বিতীয় সন্তান।

বিষয়টি নিশ্চিত করেছেন তামিমের জীবন সঙ্গিনী আয়েশা সিদ্দিকা। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামের একটি ছবি পোস্ট করে এই সুখবর জানান তিনি।

নিজের ইনস্টা হ্যান্ডেলে পাশাপাশি দুটি ছবি পোস্ট করে তিনি লেখেন- ‘আমি জানি, ছবিটির মান খুব একটা ভাল নয়। তবে ছবিটি আমার কাছে অমূল্য। আমাদের চারজনের পরিবার ইনশাল্লাহ।’

ছবিতে দেখা যাচ্ছে, ছেলে আরহাম ইকবালকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন তামিম। পাশে ঢিলেঢালা পোশাক আছেন আয়েশা। দুজনকেই বেশ খোশ মেজাজে দেখা যাচ্ছে ছবিতে।

দীর্ঘদিন ভালোবাসার সম্পর্কে আবদ্ধ থেকে ২০১৩ সালের জুনে ঢাকঢোল পিটিয়ে আয়েশাকে বিয়ে করেন জাতীয় দলের এই ওপেনার। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে তামিম-আয়েশার ঘর আলো করে আসে আরহাম।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি