৫ মে ২০২৬

আবারও আইসিইউতে ফারুক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আবারও আইসিইউতে ফারুক
বাংলাপ্রেস ডেস্ক: কিংবদন্তি চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের এমপি আকবর হোসেন পাঠান ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। দীর্ঘদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখার পর তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছিলো। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও এই অভিনেতাকে আইসিউতে স্থানান্তর করা হয়েছে। ফারুকের স্ত্রী ফারহানা পাঠান গণমাধ্যমকে বলেন, ‘গত মাসে মাত্র দুই দিনের জন্য কেবিনে আনা হয় ফারুককে। কিন্তু হঠাৎ করে আবারও শারীরিক অবস্থা খারাপ হয়। এরপর তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। বর্তমানে চিকিৎসা চলছে তার।’ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নায়ক ফারুক আট বছর ধরে চিকিৎসা নিচ্ছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য চলতি বছরের মার্চে সিঙ্গাপুরে যান তিনি। পরীক্ষায় তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। গত ৪ মার্চ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ফারুক। দীর্ঘদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন তিনি। মাঝে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। এ হাসপাতালে মোট ৮২ দিন ধরে চিকিৎসা নিচ্ছেন এই অভিনেতা। তার মধ্যে মাত্র ১২ দিন ছিলেন কেবিনে। হাসপাতালে ফারুকের পাশে দিনে দুই দফায় চার ঘণ্টা থাকার সুযোগ পান তার স্ত্রী ফারহানা পাঠান। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি