৯ মে ২০২৬

আবারও ৪ দিনের রিমান্ডে সালমান এফ রহমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
আবারও ৪ দিনের রিমান্ডে সালমান এফ রহমান
বাংলাপ্রেস ডেস্ক: আশুলিয়া থানার শাহাবুল ইসলাম হত্যা মামলায় আবারও চারদিনের রিমান্ডে পাঠানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে। বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত এ আদেশ দেন। একই হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককেও গ্রেফতার দেখানো হয়েছে। মামলার কাগজপত্রের তথ্য থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আশুলিয়ায় গত ৪ আগস্ট গুলি করে শাহাবুল ইসলামকে হত্যা করা হয়। উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ১৩ আগস্ট গ্রেফতার হন সালমান এফ রহমান ও আনিসুল হক। এখন পর্যন্ত সালমান এফ রহমানের ১১ মামলায় ৬১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে বিভিন্ন মামলায় আনিসুল হকের ৫৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি