৪ মে ২০২৬

আবারো নতুন সিনেমায় আইরিন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আবারো নতুন সিনেমায় আইরিন

বিনোদন প্রতিবেদক, ঢাকা : ক্যারিয়ারের শুরুটা র‌্যাম্প মডেল হিসেবে হলেও দ্রুতই চলচ্চিত্রে কাজ করার সুযোগ পান আইরিন সুলতানা। দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে রুপালি জগতে পা রাখেন তিনি। এরপর ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘এক পৃথিবী প্রেম’, ‘মায়াবীনি’সহ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে তার। এছাড়াও বেশকিছু সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। বর্তমানে চলচ্চিত্রে অভিনয় করেই ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা।

সম্প্রতি আবারও কলকাতার ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকাই ছবির আলোচিত নায়িকা আইরিন। নতুন এ ছবির নাম ‘কাউন্ট ডাউন’। এটি একটি অফট্র্যাকের ছবি। পরিচালনা করছেন পার্থসারথী ভট্টাচার্য। রোজার আগেই এ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন আইরিন। ঈদের পর পরই শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পরিচালক আরও কিছুদিন সময় নিয়েছেন বলে জানিয়েছেন আইরিন। এ ছবিতে মৌলি নামের একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করবেন তিনি। মৌলি সমাজের নির্যাতিত নারীদের নিয়ে নানা ধরনের প্রতিবেদন তৈরি করে তা পত্রিকায় প্রকাশ করেন।

এ প্রসঙ্গে আইরিন বলেন, ‘মৌলি চরিত্রটি আমার কাছে দারুণ লেগেছে। সাংবাদিকতা পেশার প্রতি আমার অনেক শ্রদ্ধা-ভালোবাসা রয়েছে। যে কারণে এ ধরনের চরিত্রের প্রতিও রয়েছে দুর্বলতা। তাই এ চরিত্রটিতে কাজ করা নিয়ে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার বিশ্বাস নিশ্চয়ই খুব ভালো হবে কাজটি।’ এ ছবিতে আইরিনের বিপরীতে কোনো নায়ক নেই বলে জানিয়েছেন তিনি। এদিকে গেল মাসে তিনি শেষ করেছেন কলকাতার ছবি ‘শিবরাত্রি’র শুটিং। এটি পরিচালনা করেছেন রাজা দীপ্ত বন্দ্যোপাধ্যায়। এতে তার বিপরীতে আছেন সুমন চ্যাটার্জি এবং রাজা দীপ্ত। সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজেও নিয়মিত অভিনয় করছেন এ নায়িকা। এরই মধ্যে শেষ করেছেন অনন্য মামুনের নির্দেশনায় ‘ধোঁকা’ ওয়েব সিরিজের কাজ। এতে তার বিপরীতে আছেন এবিএম সুমন। আইরিন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মায়াবিনী’।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি