৪ মে ২০২৬

আবারো মা হচ্ছেন ঐশ্বরিয়া!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আবারো মা হচ্ছেন ঐশ্বরিয়া!

বিনোদন ডেস্ক: বচ্চন পরিবারে নতুন অতিথি আসতে চলেছে! দোলের সময় একান্তে সময় কাটাতে অ্যাশ ও অভি বেরিয়ে পড়েন গোয়ায়। আর সেখানে তাদের একটি ভাইরাল হয়। যেটি দেখে নেট দুনিয়ায় এখন একটা কথাই ঘুরপাক খাচ্ছে আবারো কী মা হচ্ছেন ঐশ্বরিয়া?

ছবিতে দেখা যাচ্ছে নগ্ন পায়ে স্বামী অভিষেকের সঙ্গে হাত ধরে বিচে হাঁটছেন রাই সুন্দরীকে। অ্যাশের পড়নে স্লিভলেশ গ্রে টপ আর নিচে শর্টস।

অন্যদিকে অভিষেককে দেখা গিয়েছে সাদা টি-শার্ট ও ব্লু শর্টসে। ছবিতে অ্যাশকে একটু মোটা লাগছে৷ বিশেষ করে তার পেট যেন একটু ফোলা মনে হচ্ছে। নেটিজেনদেরও এ বিষয়টি নজর এড়ায়নি। তারপরই প্রাক্তন বিশ্বসুন্দরীর প্রেগন্যান্সির খবর ছড়িয়ে পড়ে। ছবিটিও প্রচুর শেয়ার হয়। যদিও বচ্চন পরিবারের তরফে কিছু বলা হয়নি।

এর আগে ২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ঐশ্বরিয়া। বিয়ের পাঁচ বছর পর মেয়ে আরাধ্য আসে তাদের জীবনে। প্রেগন্যান্সির সময়েই কাজ থেকে বিরতি নেন ঐশ্বরিয়া। মেয়ে বড় হওয়ার পর ফের শুটিং ফ্লোরে ফেরেন তিনি।

শেষবার ঐশ্বরিয়াকে বড় পর্দায় ফানে খান ছবিতে দেখা গিয়েছে৷ অনিল কাপুর ও রাজকুমার রাও অভিনীত ছবিটি অবশ্য বক্স অফিসে তেমন কামাল দেখাতে পারেনি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি