৪ মে ২০২৬

আবারো ফিরছেন শিল্পা শেঠি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আবারো ফিরছেন শিল্পা শেঠি

বিনোদন ডেস্ক: বলিউড তারকা শিল্পা শেঠির রিয়েলিটি শোর বিচারকের আসনে বসাই যেন নিয়মে পরিণত হয়েছে। দীর্ঘ অনেক বছর ধরে তিনি টিভি পর্দায় এই কাজটি করে আসছেন। অবশেষে ১২ বছর পর বড় পর্দায় ফিরছেন সাবেক এই গ্ল্যামারাস আর সেক্সী নায়িকা।

এক যুগ পর প্রত্যাবর্তনের ছবিতে তাকে দেখা যাবে লেখক চরিত্রে। যদিও এর নাম চূড়ান্ত হয়নি। এতে আরও থাকবেন ইয়ামি গৌতম ও দিলজিৎ দোশাঞ্জ। রমেশ তাওরানির প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন হারুন। তিনি পরিচালক আজিজ মির্জার ছেলে। শাহরুখ খানের ‘রাজু বান গ্যায়া জেন্টেলম্যান’, ‘ইয়েস বস’ ও ‘পাহেলি’ ছবিতে সহকারী হিসেবে কাজ করেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমে জানা গেছে, লন্ডন ও গ্রিসে মাসখানেকের ছুটি কাটিয়ে আগামী মাসের প্রথম সপ্তাহে মুম্বাই ফিরবেন শিল্পা। এরপরই ছবিটির শুটিং শুরু করার কথা রয়েছে তার। এ নিয়ে তিনি দারুণ উচ্ছসিত।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, ছবিটির গল্প এক দম্পতিকে ঘিরে। ২০১৭ সালে মৃত্যুর আগে এটি লিখেছিলেন নীরাজ ভোরা। তার সঙ্গে চিত্রনাট্য তৈরিতে কাজ করেছেন বিভা সিং ও আরশাদ সাইয়েদ। সম্প্রতি নাচের রিয়েলিটি শো ‘সুপার ড্যান্সার চ্যাপ্টার থ্রি’র বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন শিল্পা। অভিনয় থেকে বিরতি নিয়ে আন্তর্জাতিক রিয়েলিটি শো ‘সেলিব্রিটি বিগ ব্রাদার ফাইভ’ জিতে ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেন তিনি।

সর্বশেষ ২০০৭ সালে ‘আপনে’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় দেখা গেছে তাকে। এতে আরও ছিলেন ধর্মেন্দ্র, সানি দেওল, ববি দেওল ও ক্যাটরিনা কাইফ। এরপরের বছর ‘দোস্তানা’য় একটি নাচের গানে অংশ নেন তিনি। তার প্রযোজনায় ২০১৪ সালে ‘ঢিশকিয়াও’ ছবিটি মুক্তি পেলেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এখন দেখার পালা কামব্যাক ইনিংসের এই ছবিটি দিয়ে তিনি কতটা আলোচনায় আসতে পারেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি