৪ মে ২০২৬

আবারো দেশে কম্বল পাঠাচ্ছেন কানেকটিকাটের প্রবাসীরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আবারো দেশে কম্বল পাঠাচ্ছেন কানেকটিকাটের প্রবাসীরা
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের প্রবাসীরা গত বছরের ন্যায় এবারও দেশে শীতার্থ ও অসহায় মানুষদের সাহাযার্থে দেশে পাঁচ শতাধিক কম্বল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। প্রধান উদ্যোক্তা হালিম আকবর এ ত্তথ্য জানিয়েছেন। শীতের তীব্রতা সহ্য করতে না পেরে প্রতিবছরই বাংলাদেশে অনেক মানুষই প্রাণ হারাচ্ছেন। আাবার অনেকেই ভুগছে কঠিন অসুখে। এসব অবহেলিত মানুষের কথা চিন্তা করে উদ্যোক্তারা এবারে দ্বিতীয়বারের এ সিদ্ধান্ত নিয়েছেন। গত বছর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কানেকটিকাট প্রবাসী বাংলাদেশিদের পাঠানো কম্বল বাংলাদেশের খুলনা, যশোর (সদর), চুয়াডাঙ্গা, গাংনি,পার্বতীপুর, ঈশ্বরদি, ঢাকা, বরিশাল, বাঘারপাড়া (যশোর), আলমডাঙ্গা ও দেবীগঞ্জ (পঞ্চগড়) এ পাঁচ শতাধিক কম্বল বিতরণের ব্যবস্থা করেছিলেন। ইতোমধ্যে তহবিল সংগ্রহের কাজ চলছে। আগামী ডিসেম্বরের ১ তারিখ পর্যন্ত তহবিল সংগ্রহের পর নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে কম্বল বিতরণের ব্যবস্থা করা হবে।সাহায্য প্রদানে আগ্রহী কিংবা বিস্তারিত জানতে হালিম আকবর ৮৬০-৪৬৩-৪২৬৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি