৪ মে ২০২৬

আবারো বিয়ের পিঁড়িতে শিল্পী সালমার সাবেক স্বামী শিবলী সাদিক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আবারো বিয়ের পিঁড়িতে শিল্পী সালমার সাবেক স্বামী শিবলী সাদিক

বিরামপুর থেকে সংবাদদাতা : জনপ্রিয় কন্ঠশিল্পী ক্লোজআপওয়ান খ্যাত সালমার সঙ্গে প্রথম বিবাহ বিচ্ছেদের পর আবারও বিয়ের পিঁড়িতে বসলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। শনিবার রাতে এমপির নিজ বাসভবন স্বপ্নপুরীতে পারিবারিকভাবে এ বিয়ে সম্পন্ন হয়।

এটি তার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১১ সালে জনপ্রিয় কন্ঠশিল্পী ক্লোজআপ ওয়ান খ্যাত কুষ্টিয়ার মেয়ে মৌসুমি আক্তার সালমার সঙ্গে পারিবারিকভাবেই শিবলী সাদিকের প্রথম সম্পন্ন হয়েছিল। সালমা-শিবলীর সংসারে একটি কন্যাসন্তানের জন্ম হয়।

দ্বিতীয়বারের মতো গত শনিবার দিবাগত রাতে নিজ নির্বাচনী এলাকা হাকিমপুর উপজেলার সিপি রোড নিবাসী বাবু মল্লিকের তৃতীয় সন্তান খাদিজা শিমুর সঙ্গে এমপি শিবলী সাদিকের বিয়ে সম্পন্ন হয়। এমপির নিজ বাসভবন নবাবগঞ্জ উপজেলার স্বপ্নপুরীতে এ বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যরা ছাড়াও আত্মীয়-স্বজন, তার নির্বাচনী এলাকার ৪টি উপজেলার (নবাবগঞ্জ, ঘোড়াঘাট, বিরামপুর ও হাকিমপুর) আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এমপি শিবলী সাদিকের এটি দ্বিতীয় বিয়ে হলেও কনে হাকিমপুর মহিলা কলেজে অধ্যায়নরত শিক্ষার্থী খাদিজা শিমুর এটি প্রথম বিয়ে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি