৪ মে ২০২৬

আবারো ১০০ ডলার ছাড়াল তেলের দাম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০১:১৮ পিএম
আবারো ১০০ ডলার ছাড়াল তেলের দাম

বাংলাপ্রেস ডেস্ক:   মধ্যপ্রাচ্যে সরবরাহ ও অবকাঠামোর ওপর ইরানের নতুন হামলার খবর ছড়িয়ে পরার পর বৃহস্পতিবার (১২ মার্চ) বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলারের বেশি হয়েছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুডের দাম ৯ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০.৫০ ডলারে পৌঁছেছে।

অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমেডিয়েট তেলের দাৃম ৮ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪.৯২ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে তেলের দাম কমাতে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)-এর ৩২টি সদস্য দেশ জরুরি মজুত থেকে প্রায় ৪০০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেভ

এটি সংস্থাটির মোট সরকারি মজুতের প্রায় এক-তৃতীয়াংশ এবং অতীতে তাদের সবচেয়ে বড় তেল ছাড়ার পরিমাণের চেয়েও দ্বিগুণ।

পরে জাতিসংঘ জানিয়েছে, তেলের দ্রুত বাড়তে থাকা দাম কমানোর চেষ্টা হিসেবে তারা তাদের কৌশলগত পেট্রোলিয়াম মজুত থেকে১৭২ মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়বে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি