৬ মে ২০২৬

আবার ‘মাইনাস টু’ দেখতে চাই না: মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আবার ‘মাইনাস টু’ দেখতে চাই না: মির্জা ফখরুল
বাংলাপ্রেস ডেস্ক: দেশের রাজনীতিতে আবার ‘মাইনাস টু’ ফর্মুলা দেখতে চান না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কোনো বিরাজনীতিকরণের রাজনীতিতে বিশ্বাস করি না। আবার ‘মাইনাস টু’ দেখতে চাই না। আমরা আবার এই মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না। আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থে দেশে একটা ‍সুস্থ, উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই। শনিবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনের এক শিক্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপি নিয়ে সমালোচনা প্রসঙ্গে দলটির মহাসচিব বলেন, যারা দুর্নীতি করে, যারা চাঁদাবাজি করে, জমি দখল করে, তারা বিএনপির লোক নয়, তারা দুর্বৃত্ত। দল থেকে কিছু লোকের বিরুদ্ধে ব্যবস্থাও নেয়া হয়েছে বলে জানান তিনি।   দেশকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে এই সরকারকে দায়িত্ব দিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তারা সেই পর্যন্ত সময় দেবেন, যে পর্যন্ত একটা যৌক্তিক সময়ে অন্তর্বর্তী সরকার একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে না পারে। যোগ্য মানুষ সরকারে কাজ করছেন। তবে কাজটা দ্রুত করার আহ্বান জানান তিনি। প্রশাসনের মধ্যে স্বৈরাচারের ভূত বসে আছে, উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, তাদের তাড়াতে না পারলে এই সরকার কোনো কিছু করতে সক্ষম হবে না। মির্জা ফখরুল বলেন, জাতীয়করণ হলেই শিক্ষকদের সব সমস্যার সমাধান আসবে না। শিক্ষার মান বাড়াতে হবে, যোগ্য মানুষকে নিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, শিক্ষকদের দলকানা হলে চলবে না। তাদের দলীয় রাজনীতি থেকে একটু দূরে থাকতে হবে। দেশে নতুন সম্ভাবনার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, পরিবর্তন আনার জন্য কাজ করতে হবে। দরকার হলে আবার রাজপথে নামতে হবে। শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে সমাবেশে গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হকসহ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চৌধুরী মূগিস উদ্দিন মাহমুদ, জাকির হোসেনসহ বিভিন্ন নেতারা বক্তব্য দেন।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি