৪ মে ২০২৬

আবার বিয়ে করলেন ক্রিকেটার মোসাদ্দেক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আবার বিয়ে করলেন ক্রিকেটার মোসাদ্দেক

বাংলাপ্রেস ডেস্ক: আবারও বিয়ের পিঁড়িতে বসলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। গত শুক্রবার ময়মনসিংহের কাচিঝুলিতে ঘরোয়াভাবে মোসাদ্দেকের বিয়ের আনুষ্ঠান সম্পন্ন হয়। তার স্ত্রীর নাম উম্মে তামান্না।

ফেসবুকে বিয়ের খবর জানিয়ে দোয়া চেয়েছেন ২৪ বছর বয়সী এ অলরাউন্ডার। নিজের ফেরিফায়েড পেজে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে মোসাদ্দেক লেখেন, ‘আপনার প্রার্থনায় আমাদের রাখুন।’

এর আগে ২০১২ সালে খালাতো বোন সামিরা শারমীনকে বিয়ে করেছিলেন মোসাদ্দেক। প্রথম সংসার নিয়ে মোসাদ্দেক ও সামিরার পরিবারের মধ্যে বনিবনা হচ্ছিল না। একপর্যায়ে তাদের সংসারে ভাঙন ধরে।

এরই জেরে মোসাদ্দেকের বিরুদ্ধে নির্যাতন ও ১০ লাখ টাকা যৌতুক দাবিতে মামলা করেন তার আগের স্ত্রী সামিরা। এরপর ২০১৮ সালের দিকে স্ত্রীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন মোসাদ্দেক।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি