৮ মে ২০২৬

আ. লীগের সবাই পালিয়ে গিয়েছিল, তাহলে যুদ্ধটা করলো কে?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আ. লীগের সবাই পালিয়ে গিয়েছিল, তাহলে যুদ্ধটা করলো কে?
বাংলাপ্রেস ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের নেতারাই বঙ্গবন্ধুর স্বাধীনতার বার্তা জনগণের কাছে পৌঁছে দিয়েছে। স্বাধীনতার ঘোষণা নিয়ে বিএনপি ইতিহাস বিকৃত করে ভাঙা রেকর্ড বাজাচ্ছে। বুধবার (২৭ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নাকি গণতন্ত্র খুঁজে বেড়ায়। বিএনপির নেতারা বলেন- ২৫ মার্চ নাকি আওয়ামী লীগের সবাই পালিয়ে গিয়েছিল। তাহলে যুদ্ধটা করলো কে? জিয়াউর রহমান ছিলেন আওয়ামী লীগ সরকারের অধীনে বেতনভুক্ত কর্মচারী। জিয়াউর রহমানকে প্রমোশন দিয়েছে আওয়ামী লীগ সরকার, অকৃতজ্ঞরা সেটাও ভুলে যায়। সরকারপ্রধান বলেন, ২৫ মার্চ আওয়ামী লীগ কোথায় ছিল যারা প্রশ্ন করেন, তারা কোথায় ছিল? ২৫ মার্চ যে আক্রমণ বাঙালিদের ওপর চালায়, একজন আক্রমণকারী জিয়াউর রহমান। যুদ্ধ যুদ্ধ ভাব আনতেই সামরিক অফিসারকে দিয়ে স্বাধীনতার ঘোষণা পাঠ করানো হয়েছিল। এটা নিয়ে বড়াই করার কিছু নেই। জিয়া যুদ্ধ করেনি, যুদ্ধের সময়ে নিজেকে নিরাপদ যায়গায় রাখতো। তার সেক্টরেই সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা মারা যান। বিএনপি নেতাদের ভারতীয় পণ্য বর্জনের প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, তারা (বিএনপি) তাদের বউদের ভারতীয় শাড়ি পড়াচ্ছেন না? তারা যেদিন বউদের ভারতীয় শাড়ি পোড়াবেন, সেদিন বর্জনের আন্দোলন বিশ্বাস করবো। বিএনপি রংঢং করতে ওস্তাদ বলে মন্তব্য করে তিনি বলেন, অতি বাম আর অতি ডান এখন এক হয়ে গেছে। তারা ভালোকিছু খুঁজে পায় না। প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে সমর্থন দেয়া ভারতসহ সব দেশকে ধন্যবাদ জানাই। মুক্তিযুদ্ধে অনেক দেশের সমর্থন যেমন পেয়েছি, তেমনি পেয়েছি অনেক বড় দেশের বৈরিতা।   বিপি/টিআই      
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি