৬ মে ২০২৬

আ. লীগ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আ. লীগ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল
দিনাজপুর প্রতিনিধি:  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। আমরা নাজাত পেয়েছি, আমরা মুক্তি পেয়েছি। আমরা এক ভেল্কিবাজি, ভয়ানক, হত্যাকারী, ফ্যাসিস্ট, নিষ্ঠুর নির্যাতনকারী শাসক শেখ হাসিনার হাত থেকে মুক্তি পেয়েছি। তিনি ধন্যবাদ জানান, বীর তরুণ ছাত্র-জনতাকে। যারা বুকের রক্ত ঢেলে দিয়ে এই ভয়াবহ ফ্যাসিস্টদের হাত থেকে আমাদের রক্ষা করেছেন। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা ও বেহেস্ত এবং আহতদের প্রতি সহমর্মিতা কামনা করেন। মঙ্গলবার দুপুরে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের চিরিরবন্দরের রানীরবন্দর সুইহারি বাজারে উপজেলা বিএনপি আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, কোন লড়াই-সংগ্রাম একদিনের জন্য নয়। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই বিএনপির নেতাকর্মীদের ওপর অনেক নির্যাতন-নিপীড়ন চালিয়েছে। আমরা তখন থেকেই তাদের এ কর্মকাণ্ডের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করে আসছি। আওয়ামী লীগ সরকার আমাদের ৬০ লাখ লোকের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়েছে। আমাদের প্রায় ১ হাজার লোককে গুম ও ৩ হাজার লোককে হত্যা করেছে। বিভিন্ন সময় আমাদের হাজার হাজার লোককে গ্রেফতার করেছে। আপনাদের অনেকে অনেক বার জেলে গেছেন। আমিও আপনাদের সঙ্গে জেলে গেছি। আওয়ামী লীগ তাদের দোসরদের নিয়ে আবারও এ অন্তর্বর্তী সরকারকে নিয়ে ষড়যন্ত্র করছেন। শত শত ছাত্র-জনতার হত্যাকারীদের বিচার করতে হবে। তিনি বলেন, হিন্দু সম্প্রদায় আমাদের ভাই। তাদের নিয়ে বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হচ্ছে। তারা আবারও দেশে নৈরাজ্য ও অশান্তি সৃষ্টি করতে চায়। তাদের আমাদেরই রক্ষা করতে হবে। আওয়ামী সরকার লুটেরা সরকার। বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমরা ধন্যবাদ জানাই। এ সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। পুলিশদের উদ্দেশ্যে তিনি বলেন, অতীতে সরকারের নির্দেশে যা করেছেন, তা ভুলে যান। এখন জনগণের সঙ্গে কাজ করুন। জনগণকে শত্রু মনে করবেন না, জনগণকে আর গুলি-নির্যাতন করবেন না। পথসভায় দিনাজপুর-৪ আসনের সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া, জেলা পরিষদের সদস্য চিরিরবন্দর বিএনপির আহ্বায়ক মো. নূর-এ-আলম সিদ্দিকী নয়ন, খানসামার ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম তুহিন, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, দিনাজপুর জেলা নেতৃবৃন্দসহ খানসামা ও চিরিরবন্দর উপজেলার বিএনপি, ছাত্রদল, কৃষকদল, তাঁতীদল ও বিভিন্ন অঙ্গদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি