আ. লীগ নেতাকে গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ
আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি থেকে: ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ত্যাগী আওয়ামীলীগ নেতা আক্কাস সরদারকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় জড়িত ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক চিহ্নিত সন্ত্রাসী সোহেল রানাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানবন্ধন কর্মসূচী পালন করেছে সর্বস্তরের এলাকাবাসী।
আজ মঙ্গলবার সকাল ১১টায় মোল্লারহাট বাজার থেকে বিক্ষোভ মিছিল উপলক্ষে বিভিন্ন এলাকাথেকে নারীপুরুষ জমায়েত হতে থাকলে পুলিশ এতে বাধা দেয়ার চেষ্টা করলেও পুলিশের বাধা উপেক্ষা করে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে এলাকাবাসী। সহস্রাধিক নারী পুরুষের অংশ গ্রহনে মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন উপজেলা মেম্বারস ফোরামের সভাপতি নান্টু খান, স্থানীয় মাসুম খান ও মিজানুর রহমান মোল্লা।
বক্তারা বলেন, দল ক্ষমতায় থাকার সুযোগে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা ও তার কতিপয় সহযোগী এলাকায় অন্যায়-অত্যচার, চাদাবাজী, ভূমিদখল ও স্বন্ত্রাসীসহ নানারকম অপকর্ম করে বেড়ালেও ভয়ে তার বিরুদ্ধে কেউ মুখ খুলেনা। তার এসব অপকর্মের বিরুদ্ধে বাধা দেয়ায় সে তার দলবল নিয়ে আ’লীগের র্দূদিনের কর্মী জনপ্রিয় প্যানেল চেয়ারম্যান আক্কাস সরদারকে কুপিয়ে হত্যার চেষ্টা চালানোর কারনে এখোন আর এলাকাবাসী নীরব থাকতে পারেনা। তাই অবিলম্বে স্বন্ত্রাসী সোহেল রানা ও তার সহযোগীদের গ্রেপ্তারসহ আওয়ামীলীগ থেকে বহিস্কারেরও দাবি জানানো হয়। অন্যথায় ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনেরনেতাকর্মীরা স্থানীয় সর্বস্তরের জনসাধারনকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবে বলে হুশিয়ারি দেন বক্তারা।
প্রসঙ্গত, আধিপত্য বিস্তার ও সন্ত্রাসী কর্মকান্ডে বাধা দেয়ায় গত ১০ জুন রাতে মোল্লারহাট ইউনিয়ন আ’লীগের যুগ্মসম্পাদক ও প্যানেল চেয়ারম্যান আক্কাস সিরদারকে উপর্যপুরি কুপিয়ে আহত করে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা ও তাঁর লোকজন। গুরুতর অবস্থায় তাকে প্রথমে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নেয়ার পর সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রবিবার রাতে ইউপি সদস্য মিজানুর রহমান বাদী হয়ে ১৭ জনকে আসামি করে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, মামলার এজাহার নামীয় এক আসামিকে গ্রেপ্তার করাহয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি