আ. লীগ দেউলিয়া হওয়ায় বিএনপির বিজয় বাধাগ্রস্ত করতে চায় : ফখরুল
বাংলাপ্রেস ডেস্ক: বর্তমান সরকার রাজনৈতিকভাবে শূন্য ও দেউলিয়া হয়ে বিএনপির বিজয়কে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ঢাকা সিটি নির্বাচনে প্রতিযোগিতা থেকে সরিয়ে দিতে শারিরিকভাবে আক্রমণ করা হচ্ছ, নানাভাবে ষড়যন্ত্র করে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে বনানী কবরস্থানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে তাবিথ আউয়াল এবং ইশরাক হোসেনের বিজয় ঠেকাতে পারবে না কেউ।
বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক কারণে আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়েছে। অথচ তিনি রাজনীতি করতেন না। প্রতিহিংসায় কোকোর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করা হয়েছে। তার আত্মার মাগফেরাত কামনা করছি।রাজনৈতিক কারণে আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়েছে। তিনি রাজনীতি করতেন না। তারপরেও প্রতিহিংসায় তার উপর শারীরিক ও মানসিক অত্যাচার করা হয়েছে। তার আত্মার মাগফিরাত কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মো.শাহজাহান,চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক,হাবিবুর রহমান হাবিব আবুল খায়ের ভূইয়া, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী ত্র্যানী, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম প্রমুখ।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি