৯ মে ২০২৬

৯ সদস্যের সংবিধান সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
৯ সদস্যের সংবিধান সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন
বাংলাপ্রেস ডেস্ক: নয় সদস্যের পূর্ণাঙ্গ সংবিধান সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার (৭ অক্টোবর) মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রতিনিধিত্বশীল ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ক্ষমতায়নের উদ্দেশ্যে দেশের বিদ্যমান সংবিধান পর্যালোচনা ও মূল্যায়ন করিয়া সংবিধান সংস্কারের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন প্রস্তুত করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে ‘সংবিধান সংস্কার কমিশন’ গঠন করা হলো। কমিটির সদস্যরা হলেন- ১. অধ্যাপক আলী রীয়াজ, রাষ্ট্রবিজ্ঞানী ও লেখক ২. সুমাইয়া খায়ের, অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ৩. ইমরান সিদ্দিকী, বার-এট-ল ৪. মুহাম্মদ ইকরামুল হক, অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ৫. ড. শরীফ ভূঁইয়া, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীমকোর্ট ৬. এম মঈন আলম ফিরোজী, বার-এট-ল ৭. ফিরোজ আহমেদ, লেখক ৮ মো. মুস্তাইন বিল্লাহ, লেখক ও মানবাধিকার কর্মী ৯. মো. মাহফুজ আলম, শিক্ষার্থী প্রতিনিধি প্রজ্ঞাপনে বলা হয়, কমিশন ৬ অক্টোবর থেকে কার্যক্রম শুরু করিবে এবং সংশ্লিষ্ট সকল মতামত বিবেচনা করিয়া পরবর্তী ৯০ (নবাই) দিনের মধ্যে প্রস্তুতকৃত প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নিকট হস্তান্তর করিবে। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি