১১ মে ২০২৬

৯ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
৯ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব
বাংলাপ্রেস ডেস্ক: সরকারের বাণিজ্য-সংস্কৃতি মন্ত্রণালয়সহ ৯ বিভাগে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পদন্নতি দিয়ে যাকে যে মন্ত্রণালয়-বিভাগে সচিব করা হয়েছে- পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে আলেয়া আক্তার, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে মো. কামাল উদ্দিন, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে মো. তাজুল ইসলাম, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে মো. মিজানুর রহমান, সেতু বিভাগে মোহাম্মদ আবদুর রউফ, সমন্বয় ও সংস্কার- মন্ত্রিপরিধন বিভাগে জাহেবা পারহীন এবং বাণিজ্য মন্ত্রণালয়ে মাহবুবুর রহমান। এ ছাড়া আর দুজনকে বদলির মাধ্যমে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে। এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেছিলেন, আগামী দু-এক দিনের মধ্যে নতুন কয়েকজনকে সচিব পদে পদোন্নতি দেওয়া হবে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি