৪ মে ২০২৬

৯ বছর পর যুক্তরাষ্ট্র বিএনপির ভাগ্যে জুটল ‘সান্ত্বনা পুরস্কার’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
৯ বছর পর যুক্তরাষ্ট্র বিএনপির ভাগ্যে জুটল ‘সান্ত্বনা পুরস্কার’
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রে নেতৃত্বের কোন্দলে পাঁচ ভাগে বিভক্ত বিএনপিকে চাঙ্গা করতে নতুন কৌশল অবল্পম্বন করেছে কেন্দ্রিয় বিএনপি। কমিটি বিহীন যুক্তরাষ্ট্র বিএনপি দীর্ঘদিন নানা কর্মকান্ডসহ লড়াই সংগ্রামে অংশ নিয়েছেন। গত ৯ বছর ভালো খেলেও সাম্প্রতি কেন্দ্রিয় কমিটি থেকে পেয়েছেন একটি শান্তনা পুরস্কার। পুর্নাঙ্গ কমিটির বদলে পেয়েছেন 'স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি'। এ অস্থায়ী কমিটি পেয়েই আনন্দিত হয়েছেন নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মিরা। পাঁচ ভাগে বিভক্ত যুক্তরাষ্ট্র বিএনপি ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারলেই আগামীতে চূড়ান্ত ফলাফল মিলবে বলে আভাস দিয়েছেন কেন্দ্রিয় কমিটি। বিএনপির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, গত সোমবার (১২ এপ্রিল, ২০২১) কেন্দ্রিয় কমিটি কর্তৃক যুক্তরাষ্ট্র বিএনপির ৫০১ সদস্য বিশিষ্ট 'স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি' ঘোষনা করেন। ওইদিন বিকেলে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে কমিটি ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএনপির পক্ষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব এম এ সালাম। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের কমিটি ঘোষণা উপলক্ষে নিউ ইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে নেতা-কর্মিরা সমবেত হয়েছিলেন। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লুকে আহ্বায়ক, সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক সহ-সভাপতি শরাফত হোসেন বাবুকে যুগ্ম আহ্বায়ক, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনকে সদস্য সচিব এবং বিএনপি নেতা মোশাররফ হোসেন সবুজকে যুগ্ম সদস্য সচিব করে ৫০১ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়। কমিটির প্রধান সমন্বয়ক এবং সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন যথাক্রমে বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য প্রবাসী আনোয়ার হোসেন খোকন এবং যুক্তরাষ্ট্র প্রবাসী কণ্ঠশিল্পী বেবী নাজনিন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস আহমেদকে কেন্দ্রীয় কমিটিরও সদস্য করা হয়েছে। এছাড়া বিভিন্ন অঙ্গরাজ্য কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনের শুরুতে যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। তিনি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে যুক্তরাষ্ট্রে কমিটি গঠনের প্রেক্ষাপট বর্ণনা করেন। যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালেক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যোগ দেন। এদিকে কমিটি ঘোষণার পর স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে বক্তব্য দেন নতুন আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় সদস্য গিয়াস আহমেদ, যুগ্ম আহ্বায়ক শরাফত হোসেন বাবু, সদস্য সচিব মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূঁইয়া, নিউ ইয়র্ক মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ প্রমুখ। বক্তারা ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল নেতা-কর্মি উপস্থিত ছিলেন। এর আগে সংবাদ সম্মেলনের শুরুতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। প্রায় ৯ বছর আগে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। কোনো আহ্বায়ক কমিটিও দেওয়া হয়নি। ফলে যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মিদের মধ্যে দেখা দেয় হতাশা ও কোন্দল। অনেকেই দলের কর্মকান্ড ছেড়ে দিয়ে নিজ নিজ কাজে মনোনিবেশ করেন। ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এক যৌথ প্রস্তুতি সভা থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে জোরদার আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি। ওই সভায় বিভক্ত যুক্তরাষ্ট বিএনপি ঐক্যবদ্ধ হবার ঘোষনা দিয়েছিলেন, কিন্তু গত সাড়ে তিন বছরে তারা ঐক্যবদ্ধ হয়ে পারেননি। নানা বিষয় নিয়ে দলের ভেতরে আরো তিক্ততা বেড়েছে। গত ১২ এপ্রিল কেন্দ্রিয় কমিটি কর্তৃক যুক্তরাষ্ট্র বিএনপির ৫০১ সদস্য বিশিষ্ট 'স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি' নামক শান্তনা পুরুস্কার পাবার পর আবারো তারা ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করার অঙ্গীকার করেন। যুক্তরাষ্ট্র বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির নেতৃবৃন্দরা মনে করেন দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। প্রতিটি দেশপ্রেমিক, গণতান্ত্রিক মানুষের দায়িত্ব সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই যে ফ্যাসিস্ট সরকার যারা দেশের মানুষের বুকে পাথরের মতো চেপে বসেছে, তাদের অপসারণ করে দেশের গণতন্ত্রকে মুক্ত করতে হবে। তারা বলেন, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে ভয় পায় বলেই সরকার আগামী নির্বাচনে নীল নকশা বাস্তবায়ন করতেই তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দি করে রেখেছেন। প্রবাসের জাতীয়তাবাদী দলের নেতাকর্মিদের সমস্ত শক্তি দিয়ে দেশনেত্রীকে মুক্ত করে আনতে হবে। তাই আসুন তাঁর মুক্তির দাবিতে দেশের নেতাকর্মিদের মতো আমরাও সোচ্চার আন্দোলন গড়ে তুলি। আন্দোলনের মধ্য দিয়েই খালেদা জিয়াকে আমরা মুক্ত করে নিয়ে আসবো। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি