৪ সেপ্টেম্বর ২০২৬

৮টি হলে পূর্ণ প্যানেলে জয় পেয়েছে আওয়ামী লীগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
৮টি হলে পূর্ণ প্যানেলে জয় পেয়েছে আওয়ামী লীগ

জাতীয় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ঘোষিত ফলাফল অনুযায়ী শেষ খবর পর্যন্ত ৮টি হল সংসদে পূর্ণ প্যানেলে জয় পেয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ।

হলগুলোর মধ্যে রয়েছে- হাজী মুহম্মদ মুহসীন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসিমউদ্দিন হল, সলিমুল্লাহ্ মুসলিম হল, বিজয় একাত্তর হল, জগন্নাথ হল, এফ রহমান হল এবং শহীদুল্লাহ হল।

মুহসীন হলের ভিপি নির্বাচিত হয়েছেন শহীদুল হক শিশির এবং জিএস নির্বাচিত হয়েছেন মেহেদি হাসান মিজান। জিয়া হলে ভিপি নির্বাচিত হয়েছেন শরিফুল ইসলাম শাকিল, জিএস হয়েছেন হাসিবুল হোসেন শান্ত এবং এজিএস পদে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ মমিন আবির। কবি জসীমউদ্দীন হলে ভিপি নির্বাচিত হয়েছেন ফরহাদ আলী, জিএস হয়েছেন ইমাম হাসান এবং এজিএস পদে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম। সলিমুল্লাহ্ মুসলিম হলে ভিপি নির্বাচিত হয়েছেন এম এম কামাল, জিএস নির্বাচিত হয়েছেন জুলিয়াস সিজার এবং এজিএস পদে নির্বাচিত হয়েছেন নওশের।

বিজয় একাত্তর হলে ভিপি নির্বাচিত হয়েছেন সজিবুর রহমান এবং জিএস পদে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান নিশান। জগন্নাথ হলে ভিপি পদে নির্বাচিত হয়েছেন উৎপল বিশ্বাস এবং জিএস পদে কাজল দাশ। এ এফ রহমান হলে ভিপি হয়েছেন আব্দুল আলীম খান এবং জিএস আব্দুর রহীম। শহীদুল্লাহ হলের ভিপি পদে জয় পেয়েছেন হোসাইন আহমদ সোহান এবং জিএস হয়েছেন ইরফানুল হাই সৌরভ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি