৮ মে ২০২৬

৮ মাসে সর্বোচ্চ প্রবাসী আয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
৮ মাসে সর্বোচ্চ প্রবাসী আয়
বাংলাপ্রেস ডেস্ক: সদ্য সমাপ্ত ফেব্রুয়ারিতে প্রবাসী আয়ে চমক দেখা গেছে। আলোচ্য মাসে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ২ দশমিক ১৭ বিলিয়ন বা ২১৭ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ অন্তত ২৩ হাজার ৮০০ কোটি টাকা। এর আগে গত জুনে রেমিট্যান্স এসেছিল ২২০ কোটি ডলার। রোববার (৩ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে উল্লেখ করা হয়, চলতি বছরের জানুয়ারিতে ২১০ কোটি ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। ২০২৩ সালের শেষ মাস ডিসেম্বরে তারা পাঠান ১৯৯ কোটি ডলার। আগের মাস নভেম্বরে আসে ১৯৩ কোটি ডলার। অক্টোবরে পৌঁছে ১৯৭ কোটি ডলার। আর সেপ্টেম্বরে এসেছিল ১৩৩ কোটি ডলার। এছাড়া গত বছরের জানুয়ারিতে ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ডলার, মার্চে ২০২ কোটি ডলার, এপ্রিলে ১৬৮ কোটি ডলার, মে’তে ১৬৯ কোটি ডলার, জুনে  ২২০ কোটি ডলার, জুলাইয়ে ১৯৭ কোটি ডলার, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ ডলার রেমিট্যান্স আসে। গত ২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স আসে ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ ডলার। আগের অর্থবছরে এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ ডলার। তাছাড়া ২০২০-২১ অর্থবছরে পৌঁছে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার। দেশের ইতিহাসে যা ছিল সর্বোচ্চ।   বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি