৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ বাতিল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ৮ আগস্ট কোনো বিশেষ দিবস হিসেবে পালিত হবে না—এমন সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ রোববার এই সিদ্ধান্ত গৃহীত হয়। তবে ৫ আগস্ট ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ এবং ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালিত হবে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতন হয়। তিন দিন পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
গত ২৫ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে ৫ আগস্টকে ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ এবং ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছিল। একই পরিপত্রে ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়, যেদিন পুলিশের গুলিতে রংপুরে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ।
তবে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণাকে ঘিরে আপত্তি তোলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় তিন নেতা সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ ও আখতার হোসেন। তাদের আপত্তি আমলে নিয়েই উপদেষ্টা পরিষদ ৮ আগস্টকে দিবস হিসেবে বাতিলের সিদ্ধান্ত নেয়।
ফলে ৮ আগস্ট এখন থেকে আর কোনো বিশেষ দিবস হিসেবে পালিত হবে না, তবে ৫ আগস্ট ও ১৬ জুলাই যথাক্রমে ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ এবং ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালিত হবে বলে জানানো হয়েছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
২০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
২০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি